
কুম্ভ মেলায় যাওয়ার জন্য ভারতের নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে জড়ো হওয়া যাত্রীদের ভিড়ের চাপে প্রচন্ড হুড়োহুড়িতে অন্তত ১৮ জন নিহত এবং আহত হয়েছেন আরও ১০জন। বার্তা সংস্থা রয়াটার্স জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ জন শিশু ১০ জন নারি।
শনিবার সন্ধ্যায় মেলায় যাওয়ার জন্য রেলস্টেশনে একযোগে সবাই একসাথে ঢুকে পড়লে হতাহতের এঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্বজন হারানো মানুষদের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনে দুটি ট্রেন বিলম্ব ছিলো, তৃতীয় ট্রেনটি কুম্ভ মেলার স্থান প্রয়াগরাজে যাওয়ার অপেক্ষায় ছিল। সেসময় ভিড় অনেক বেড়ে গেলে পদদলনের এ ঘটনা ঘটে।
এর আগে জানুয়ারি মাসে মহাকুম্ভে ভোরের আলো ফোটার আগে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়। মৌন অমাবস্যা উপলক্ষে অনেক তীর্থযাত্রী পবিত্র স্নান করতে যেতে চাইলে এ ঘটনা ঘটে।
ভারতের সবচেয়ে পবিত্র নদী গঙ্গার সঙ্গে যমুনা এবং পৌরানিক স্বরসতী নদীর সংযোগস্থল যা সঙ্গম নামে পরিচিত সেখানেই পবিত্র স্নানের এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবটি ইউনেস্কোর ইনট্যানজিবল হেরিটেজ অব হিউমেনিটি বা মানবতার অমূর্ত্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত।


