
ভারতের তামিলনাড়ু রাজ্যের মিডিয়াগ্রুপ বিকাতানের সাপ্তাহিক ম্যাগাজিনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যাঙ্গচিত্র প্রকাশের পর ম্যাগাজিনটির ওয়েবসাইট ব্লক করে দেয়া হয়েছে।
সাপ্তাহিকটি এক বিবৃতিতে জানিয়েছে, পাঠকরা তাদের ওয়েব সাইটে প্রবেশ করতে পারছেনা বলে অভিযোগ করেছে। তবে, সরকারি কোন সূত্র থেকে ওয়েবসাইট ব্লক করা হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিকল পড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করছেন এমন একটি ব্যাঙ্গচিত্র প্রকাশ করেছে সাপ্তাহিকটি। এটি প্রকাশের পরই তীব্র প্রতিক্রিয়া দেখায় বিজেপি সমর্থকরা।
যুক্তরাষ্ট্র যখন অবৈধ ভারতী অভিবাসীদের বিমানে করে দেশে ফেরত পাঠাচ্ছে তখন বৈঠকে এই প্রসঙ্গটি না তোলার কারনেই সাপ্তাহিকটি ব্যাঙ্গচিত্রটি প্রকাশ করে।


