
প্রতিদিন মানুষ কেবল ছুটছে, আর প্রতিযোগিতা করছে একে অন্যের সাথে। এ যেন ক্লান্তিহীন পথচলা। যেন এক ঘোড়া। সময় অদৃশ্য সওয়ারি হয়ে পিঠে চাবুক মারছে ক্রমাগত। আর বলছে, দৌড়াও, আরো জোরে দৌড়াও। পিছিয়ে পড়লেই জীবন শেষ। জীবন যেন ঘোড় দৌড়ের ময়দান। ‘ঘোড়াগুলো ঘুমাবে’ বইয়ের এক একটি গল্প এই সময়ের নানা স্বার্থ-দ্বন্দ্বের বিকট হল্লাফিকিরের ভেতর অনেক জীবিত মৃত ঘোড়ার দুঃখিত ক্লান্ত পরিশ্রান্ত রক্তাভ চোখ। এবারের বইমেলায় লেখক সুমন মজুমদারের প্রকাশিত ’ঘোড়াগুলো ঘুমাবে’ বইয়ে ১২টি গল্পে এই অন্তহীন পথচলার গল্পগুলোই বলা হয়েছে।
বইটি প্রকাশিত হয়েছে বিদ্যাপ্রকাশ থেকে। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। মূল্য রাখা হয়েছে ২৪০ টাকা।


