
যুক্তরাষ্ট্রে সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি এবং বিমান বাহিনীর উপ প্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট জানিয়েছেন, চার্লসের জায়গায় বিমান বাহিনীর (অব.) লে. জে. জন ডান কেইনকে দায়িত্ব দিয়েছেন তিনি। তার এই সিদ্ধান্তে অবাক হয়েছেন সংশ্লিস্ট সবাই। কারন নতুন দাত্বিপ্রাপ্ত কেইনকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি চার স্টার জেনারেল নন।
নৌবাহিনী প্রধান লিসা ফ্রাঙ্কচেট্টি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম জয়েন্ট চিফ অব স্টাফ এবং নৌবাহিনীর প্রথম নারী প্রধান ছিলেন। ২০২৪ সালে ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এই সামরিক কর্মকর্তার সমালোচনা করেছিলেন। একজন নারীকে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়ায় তিনি অখুশি ছিলেন।


