মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

জাতিকে বিভক্ত করার অছিলা ‘সেকেন্ড রিপাবলিক’: মির্জা আব্বাস

বাংলাদেশে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ‘সেকেন্ড রিপাবলিক’-এর ধারণা জাতিকে বিভক্ত করার অছিলা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার প্রথম রোজায় আলেম, ওলামা ও এতিমদের সাথে ইফতার আয়োজনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির সঙ্গে আলেম-ওলামাদের দূরত্ব তৈরিতে দেশে-বিদেশে একশ্রেণির লোকজন ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’

এ সময় নতুন দলের সেকেন্ড রিপাবলিকের ধারণা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘সেকেন্ড রিপাবলিক আমি বুঝি নাই। যেকোনো একটা অছিলা ধরে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদসহ আরো অনেকে অংশ নেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ