স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা কোটা পাবেন

জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানদের জন্য সরকারি স্কুলে ভর্তিতে কোটা নির্ধারণ করেছে অন্তবর্তী সরকার।

রোববার এ বিষয়ে এক আদেশ জারি করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, মাউশি।

আদেশে বলা হয় মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আহত-নিহতদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

আদেশে আরো বলা হয়, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ