শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত; চূড়ান্ত সূচি ঘোষণা বিসিবি’র

এ বছরের আগস্টে বাংরাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। সফরে টাইগার দের বিপক্ষে তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

মঙ্গলবার সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।

১৩ আগস্ট ঢাকায় পা রাখবে ভারতীয় ক্রিকেট দল। ১৭ ও ২০ আগস্ট প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে ২৩ আগস্ট।

২৬ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ঢাকায় ফিরে ২৯ ও ৩১ আগস্ট মিরপুরে হবে ২য় এবং ৩য় টি-টোয়েন্টি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ