
শান্তির জন্য ইউক্রেনকে রাশিয়ার দখল মেনে নিতে যুক্তরাষ্ট্রের এক পৃষ্ঠার নথিকে প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত প্রস্তাব হিসেবে উল্লেখ করা হয়েছে প্যারেসের বৈঠকে। হোয়াইট হাউজের দাবি, দুই পক্ষ যদি দ্রুত চুক্তিতে পৌছাতে না পারে তবে, তারা আলোচনার টেবিল থেকে সরে যাবে।
এক পৃষ্ঠার ওই খসড়ায় ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি এবং ২০২২ সালের পর রাশিয়ার দখল করা সব অঞ্চলকে রুশ নিয়ন্ত্রণ স্বীকার করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়িত হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বড় ধরনের ছাড় দিতে হবে। তবে, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ক্রিমিয়া এবং পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার দখল তিনি মেনে নেবেন না।
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি কাঠামোয় ইউক্রেনের ভূখন্ডে ইউরোপীয় শান্তিবাহিনী মোতায়েনের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।
এছাড়া রাশিয়ার ওপর ২০১৪ সাল থেকে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে তা পুরোপুরি তুলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।


