
নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার প্রধান আসামি শাওনসহ অন্যান্যরা আদালতে হাজির না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মঙ্গলবার ঢাকার প্রথম চিফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালত এ আদেশ দেন। মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ ১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদি শাওনের সৎ মা নিশি ইসলামের অভিযোগ, তার এবং শাওনের বাবার বিয়েকে কেন্দ্র করে শাওন ও তার পরিবার তার বাবাকে মারধর করে ও মানসিক নির্যাতন চালায়। আসামিরা ক্ষমতার অপব্যবহার করে নিশি ইসলামকে ছয় মাসের জেলও খাটায়।


