আওয়ামী লীগের ক্লিন ইমেজ বা পরিচ্ছন্ন ব্যক্তিরা বিএনপিতে সদস্য হতে পারবে: রিজভী

ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী দল আওয়ামী লীগের ক্লিন ইমেজ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাঁধা নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, যারা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেননি বা একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের দু:শাসন, বর্বরতা, লুটপাট, টাকা পাচার পছন্দ করতেন না। তারা বহু আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন। তারা বিএনপিতে যোগ দিতে পারেন।

রিজভী আরো জানান, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করা হবে। বিএনপি টার্গেট করেছে এই প্রচারে নতুন ১ কোটি সদস্য দলে যোগ দেবেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ