হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পলক

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বাড্ডা থানার আব্দুল জব্বার সুমন হত্যা মামলায় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রাপলিটন মেজিস্ট্রেট আদালতের বিচারক নাজমিন আক্তার দুই পক্ষের যুক্তিতর্ক শেষে এই রায় দেন।

এর আগে গত ২৩ এপ্রিল এ মামলায় পলকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে রায় দেন আদালত। মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বাড্ডা থানাধীন এলাকায় অজ্ঞাতনামাদের গুলিতে নিহত হন আব্দুল জব্বার সুমন। এ ঘটনায় সুমনের মা বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পলক ৩ নম্বর এজাহার নামীয় আসামি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ