
রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্রের মুখে গরুর খামার থেকে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ডিএনসিসির ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুর বিরুদ্ধে।
মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফিট এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী খামার মালিক খন্দকার আনিসুর রহমান মোহাম্মদপুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী জানান, সেন্টু তাকে মারধর করেন এবং অস্ত্রের মুখে গরু ছিনতাইয়ের চেষ্টা করেন। এসময় আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রসীরা পালিয়ে যায়।


