
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্বের পদ থেকে সরে দাড়ালেন নাজমুল হোসেন শান্ত। গুঞ্জনটা অবশ্য বেশ কিছুদিন ধরেই ডালপালা ছড়াচ্ছিল। কলম্বো টেস্ট শ্রিলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হারের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঘোষণাটা দিয়েই দিলেন শান্ত।
টেস্ট অধিনায়কত্বের পদ ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, “আমি বাংলাদেশ টেস্ট অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্ট সংস্করণে আর দায়িত্ব পালন করতে চাই না।”
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে বেশ কয়েকদিন আগেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে এক প্রশ্নের জবাবে জানান শান্ত।
২০২৩ সালে নিজজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে সিলেটে টেস্ট অভিষেক হয় নাজমুল হোসেন শান্তর। সর্বশেষ কলম্বো টেস্টসহ ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্বে বাংলাদেশ ৪ জয় পেয়েছে।


