
সেনাবাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে গুমের ঘটনার সংশ্লিষ্টতা পেলে বা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় হবে বলে জানিয়েছে সেনাসদর।
মিলিটারি অপারেশন্স ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনীতে থাকা সদস্যদের মধ্যে বিভিন্ন সংস্থায় যারা ডেপুটেশনে কর্মরত তাঁদের কয়েকজনের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তাধীন বলে জানান তিনি।
ঢাকা সেনানিবাসে অফিসার্স মেস-এ তে আয়োজিত সংবাদ সম্মেলনেেএসব তথ্য জানান কর্নেল মো. শফিকুল ইসলাম।
কর্নেল শফিক আরো জানান, দেশে যেসব অস্ত্র লুট হয়েছে তার ৮০% উদ্ধার করা হয়েছে। বাকি ২০% নির্বাচনের আগেই উদ্ধার হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।


