
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে ইতালির নাগরিক সিজার তাবেলাকে গুলি করে হত্যার ঘটনার মামলায় তিন আসামিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। মামলায় সাত আসামির মধ্যে বাকি চারজন খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা মহানগরের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন পাওয়া তিন আসামি হলেন, তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল এবং মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল।
খালাস পাওয়া চারজন হলেন, বিএনপি নেতা এম এ কাইয়ুম, তার ভাই এম এ মতিন, শাখাওয়াত হোসেন ও সোহেল ওরফে ভাঙ্গারি সোহেল।


