সাগরে সুস্পষ্ট লঘুচাপ সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে সাগরে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর ও নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।

নদীবন্দরের জন্য সর্তকবার্তায় বলা হয় ফরিদপুর, মাদারিপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি ও নোয়াখালি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে ‍বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

লঘুচাপের ফলে সপ্তাহজুড়ে বৃষ্টিপাত থাকবে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ ভারী বর্ষণ হতে পারে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ