
নিবন্ধন স্থগিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ নিজেদেরে ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে বাংলাদেশ নির্বাচন কমিশন, ইসি।
মঙ্গলবার ইসি’র ওয়েবসাইটে আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ দেখা গেলেও বুধবার থেকে দলটির প্রতীক আর দেখা যাচ্ছে না।
২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১২ মে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ এবং সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশনও দলটির কার্যক্রম স্থগিত করে।


