
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের লক্ষে ২২৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
দলটির আমির আল্লামা মামুনুল হক বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস নিম্নকক্ষে আংশিক আনুপাতিক প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষে পূর্ণ আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক দ্বিকক্ষীয় সাংবিধানিক কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছে।


