
কানাডায় বিদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে স্টাডি পারমিটের জন্য ব্যাংক সলভেন্সি নীতিমালায় পরিবর্তন আনছে দেশটির সরকার।
১ সেপ্টেম্বর থেকে যারা কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে আসতে চান তাদের এক বছরের জীবনযাত্রার খরচ হিসেবে ২২ হাজার ৮৯৫ কানাডিয়ান ডলার ব্যাংকে থাকতে হবে। যা আগে ছিল ২০ হাজার ৬৩৫ ডলার। ট্রাভেল খরচ ও টিউশন ফি বাদে ব্যাংকে এই সমপরিমান টাকা আছে তার প্রমাণপত্র দেখাতে হবে।
অর্থ্যাৎ এখন থেকে যারা আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে কানাডায় যেতে চান তাদের মোট ৪৫ হাজার ৩৯৫ কানাডিয়ান ডলার প্রয়োজন হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪১-৪২ লাখ টাকা।


