
২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা আপিলের শুনানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চে প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ জুলাই দিন ধার্য করা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী শিশির মনির।


