জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট মঙ্গলবার জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।

প্রেস উইংয়ের বার্তায় জানানো হয়েছে, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।

প্রসঙ্গত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার মূল ম্যান্ডেট হলো রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং জনগনের দীর্ঘদিনের আকঙ্খা পূরণ করা। এই প্রেক্ষাপটে জুলাই ঘোষণাপত্র একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ