বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য শফিকুল আলম অপুকে রাজধানী থেকে গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম অপুকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অপুকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিকুল আলম অপুর বিরুদ্ধে শিবিরকর্মী ইবনুল ইসলাম পারভেজ হত্যাসহ থানায় একাধিক মামলা রয়েছে। শফিকুল আলম অপু ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ