বুধবার, এপ্রিল ২২, ২০২৬

বিশ্বের শীর্ষ ১০ সুন্দরীর তালিকায় পাকিস্তানের হানিয়া আমির

চলচ্চিত্র ও টেলিভিশন সম্পর্কিত ওয়েব সাইট আইএমবিডি’র পরিচালিত এক জরিপে বিশ্বের শীর্ষ ১০ সুন্দরীর তালিকায় ষষ্ঠ হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।

এই প্রতিযোগীতায় তিনি পেছনে ফেলেছেন হলিউডের আনা দে হার্মাস, অ্যাম্বার হার্ড ও হান্দে এর্চেল এর মতো তারকাদের।

তালিকার শীর্ষে রয়েছেন, হলিউড তারকা মার্গট রবি, ২য় হয়েছেন শৈলেন উডলি, চীনা তারকা দিলরাবা দিলমুরাত রয়েছেন এরপরই, ৪র্থ হয়েছেন কে-পপ গ্রুপ মেমোল্যান্ডের ন্যান্সি মেকডোনি ঠিক এরপর ৫ম স্থানটি বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের।

সুন্দরীদের এই তালিকায় বিখ্যাত নায়ক টম ক্রুজের প্রেমিকা আনা দে আরমাস হয়েছেন সপ্তম। এরপর আছেন এমা ওয়াটসন, অ্যাম্বার হার্ড ও টার্কিশ সুন্দরী হান্দে এর্চেল।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ