
গোপালগঞ্জের মকসুদপুরের আট আওয়ামী লীগ নেতা একসাথে দলটি থেকে পদত্যাগ করেছেন। এ সময় তারা আওয়ামী লীগের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবেনা বলে জানান।
উপজেলার ননীক্ষীর উচ্চবিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আট নেতার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি মনজ মৌলিক।
পদত্যাগকারী নেতারা হলেন, মকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি মনজ মৌলিক, কাজী মিজানুর রহমান, সহপ্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, ১ নম্বর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. নুর আলম মিয়া, ৬ নম্বর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নম্বর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আক্কাস চোকদার, ননীক্ষীর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী।


