
দেশের বাজারে ভোজ্যতেলের দাম সর্বোচ্চ ১৩ টাকা বাড়ানো হয়েছে। এর মধ্যে বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা এবং পাম অয়েলের দাম ১৩ টাকা বাড়ানো হয়। একই সাথে খোলা সয়াবিনের দাম ৩ টাকা বাড়ানো হয়েছে।
সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন এ ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
নতুন এ দাম ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।


