
বাংলাদেশ ছোট ভুমির দেশ, ইতালির অর্ধেক। কিন্তু জনসংখ্যা ১৭ কোটি। এই ১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দেওয়া হচ্ছে, পাশাপাশি ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড্রধান উপদেষ্টা ড. ইউনূস এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, বাংলাদেশ ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, যা দেশের মানুষের প্রধান খাদ্যশস্য। বিশ্বের শীর্ষ ধান, শাকসবজি ও মিঠাপানির মাছ উৎপাদনকারী দেশ বাংলাদেশ। দেশের কৃষকরা ফসল চাষের ঘনত্ব ২১৪ শতাংশে উন্নীত করেছে। এছাড়া বাংলাদেশ ১৩৩টি জলবায়ু-সহনশীল ধানের জাত উদ্ভাবন করেছে।


