বুধবার, এপ্রিল ২২, ২০২৬

চাপের কাছে নতি স্বীকার করা যাবে না: সিইসি

কারো কোন অন্যায় চাপের কাছে নতি স্বীকার করা যাবে না বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষন ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাহী অফিসারদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সিইসি।

সিইসি ইউএনওদের উদ্দেশ্যে বলেন, ‘এই ম্যাসেজটা আপনাদের দিতে চাই যে, আপনারা কোন চাপের কাছে নতি স্বীকার করবেন না। সম্পূর্ণভাবে আইন অনুযায়ী নিজের সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।’

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফযল মো. সানাউল্লাহ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ