বুধবার, এপ্রিল ২২, ২০২৬

দুপুরে খাবার পর কেন ক্লান্ত লাগে

দুপুরে খাবার পর চোখ ঢুলুঢুলু হয়ে আসে, শরীরটা একদমই চলতে চায় না, কাজে মনোযোগ ধরে রাখা হয়ে পড়ে ভীষণ কঠিন। এটি অলসতার কারণে নয়, বরং শরীরের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

কেন দুপুরে খাবার পর শরীর ঢলে পড়ে
ভাত, রুটি, চিনি বা মিষ্টিজাতীয় খাবার রক্তে দ্রুত গ্লুকোজ বাড়ায়। শরীর তখন ইনসুলিন ছড়িয়ে সেটা কমানোর চেষ্টা করে। ফলে তখন শরীরে রক্তের শর্করার ওঠানামা হয়। তাই ক্লান্তি, মাথা ঝিমঝিম করা কিংবা মনোযোগে ঘাটতি দেখা দেয়।

এছাড়া, দুপুরে খওয়ার পর শরীরের রক্ত হজমপ্রক্রিয়ায় বেশি কাজে লাগে। ফলে তখন মস্তিষ্কে রক্ত সরবরাহে ঘাটতি দেখা দেয়, আর তখনই চেপে বসে ঘুমঘুম ভাব।

কীভাবে কমাবেন এই ক্লান্তি
খাবার শুরু করুন প্রোটিন বা সবজি দিয়ে। ভাত খাবার আগে সালাদ, সবজি বা মাংস খান। তখন গ্লুকোজ ধীরে ধীরে বাড়ে। শরীরে শক্তি থাকে দীর্ঘ সময়।

খাবারের পর একটু হাটুন। দুই-পাঁচ মনিট হাঁটলেই রক্তে শর্করার ভারসাম্য ঠিক থাকে, ঘুমঘুম ভাবও কমে যায়।

চিনি দেওয়া কোমল পানিয় বা জুস রক্তে গ্লুকোজ হঠাৎ বাড়িয়ে দেয়। তাই এই সময়টায় পানি, লেবু পানি অথবা চিনি ছাড়া চা খান। অল্প অল্প করে খেলে হজম প্রক্রিয়ায় চাপ কম পড়ে, শরীরও থাকে হালকা।

দুপুরে কি খাবেন
সেদ্ধ ডিম, ডাল, সবজি, মাছ, দই, বাদাম ফল- এসব খাবারে থাকে প্রোটিন, আঁশ ও ভালো চর্বি। যা শক্তি ধরে রাখে দীর্ঘ সময়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ