
আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উম্মুক্ত করে দেওয়া হচ্ছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। আইনগত বিধিনিষেধ থাকায় ইনানি থেকে এখন আর জাহাজ ছাড়বে না। কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার অভ্যন্তরীন ঘাট থেকে সেন্ট মার্টান যাবে পর্যটকবাহী জাহাজ।
ভ্রমনের সময় দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্রের ভারসাম্য রক্ষায় প্রযোজ্য ১২টি নির্দেশনা পর্যটকদের মানতে হবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
নভেম্বর মাসে শুধু দিনের বেলা সেন্টমার্টিন ভ্রমন করতে পারবেন পর্যটকরা। ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপন করতে পারবেন।


