রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

সুস্থ হয়ে কাজে ফিরেছেন স্পর্শিয়া

অসুস্থ হয়ে অক্টোবর মাসে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে। মুখে অস্ত্রোপচারের পর বেশ কয়েকদিন তাকে বিশ্রামে থাকতে হয়।

মঙ্গলবার স্পর্শিয়া জানিয়েছেন তিনি আবারো অভিনয় শুরু করেছেন। জানা গেছে নতুন একটি ওয়েব সিরিজের কাজ শুরু করেছেন অভিনেত্রী। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে কথা বলা একেবারেই নিষেধ। কয়েকদিনের মধ্যে সেই শুটিং শেষও হয়ে যাবে।

২০১১ সালে বিজ্ঞাপনের মাধ্যমে অর্চিতা স্পর্শিয়ার মিডিয়ায় পথচলা শুরু। এরপর নাটক চলচ্চিত্রে সমানতালে অভিনয় করছেন তিনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ