রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ, বিটিভি ওয়ার্ল্ড এবং দেশের সকল বেসরকারি টেলিভিশন ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।

বুধবার রাতে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তথ্যটি নিশ্চিত করেন।

প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব সিদ্ধান্ত জানাতে পারেন। এছাড়া গণভোটের বিষয়ে দিকনির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে চলতি বছেরের ৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ