দেশে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প; ৬ জনের মৃত্যু

শুক্রবার সকল সাড়ে ১০টার পর ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। মুহূর্তের মধ্যে দুলতে শুরু করে ভবনগুলো হাজারো মানুষ আতঙ্কে বেরিয়ে আসেন রাস্তায়। ভয়াবহ এই ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কম্পন শুরু হতেই কেঁপে ওঠে পুরো শহর, আতঙ্কে মানুষ রাস্তায় নেমে খোলা জায়গায় আশ্রয় নেন।

রাজধানী ঢাকাসহ চাঁদপুর, নীলফামারী, সিরাজগঞ্জ, সীতাকুন্ড, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বরিশাল, বগুড়া, মৌলভীবাজার, থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গাছে।

পার্শ্ববর্তী দেশ ভারতেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের পশ্চিবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ