বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

তিন বাহিনীর প্রধানরা সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টার সাথে

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।

শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সাক্ষাতের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ