
আকাশ জুড়ে উড়ছে কনফেত্তি। বর্নাঢ্য ক্যারিয়ারে লিওনেল মেসি জিতলেন ৪৭তম শিরোপা। ইতিহাসের যেকোন ফুটবলারের চেয়ে বেশি। ফুটবল বিশ্বের অনেকেই মনে করেন তিনিই ইতিহাসের সর্বকালের সেরা।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে এমএলএস কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মায়ামি।

মায়ামি প্রথম গোলটা অবশ্য পেয়েছে আত্মঘাতি থেকে। তবে, এর উৎস ছিলেন মেসি। ভ্যাঙ্কুভারের আলী আহমেদ ৬০ মিনিটে সেই গোল শোধ করে স্কোরলাইন করে ফেলেন ১-১। মৌসুমের মাঝপথে যোগ দেওয়া আরেক আর্জেন্টাইন রদ্রিগো দি পল মায়ামির হয়ে ৭১ মিনিটে ব্যবধান দিগুন করে দেন। আর কফিনে শেষ পেরেকটি ঠুকেন আলেন্দি। মেসির দুর্দান্ত লব থেকে পাওয়া বল জালে জড়াতে ভুল করেননি তিনি।


