
দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান।
বুধবার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ওপেনার জাওয়াদ আবরারের ৪৯ এবং রিফাত বেগের ৩৬ রানের ওপর ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ২২৫ রান।

জয়ের জন্য ২২৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে বাংলাদেশের জন্য দুর্দান্ত শুরু এনে দেন পেসার ইকবাল হোসেন ইমন। ৪৪ রানেই শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নেন ইমন এবং বাসির। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮৬ রানে গুটিয়ে যায় ভামিতা দিসারার দল। বাংলাদেশ পায় ৩৯ রানের জয়। ম্যান অব দ্য ম্যাচ হন ইকবাল হোসেন ইমন।


