
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ১১টি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাসি শুরু করেছে পুলিশ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তাচৌকি ও তল্লাশি বেগবান করা হয়েছে।
পুরান ঢাকার বাবুবাজার, পোস্তগলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ, ষ্টাফ কোয়ার্টার, বাসাবো, গাবতলী, পূর্বাচলের ৩০০ ফিট, আব্দুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া এবং ধউর ব্রিজ এলাকায় চেকপোস্টগুলো বসেছে।


