
২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের বই মেলার আয়োজন পিছিয়ে দেওয়া হয়েছে।
বুধবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসে ২০২৬ সালের অমর একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত হয়।


