মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা জাতীয় পার্টির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাতানো হবে বলে মন্তব্য করেছেন জি এম কাদেরের নেতৃত্বাধীন একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। নির্বাচন নিয়ে শংকা থাকলেও ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন তিনি।

বুধবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের বৈঠকের পর সংবাদ সম্মলেন এসব তথ্য জানান দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন, আইনশৃঙ্খলার যে পরিস্তিতি, আর সরকারের লোকজনের হুমকি-ধামকি এই পরিস্থিতিতে কোনভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার রাতের ভোট অথবা দিনের ভোট অথবা ভোটের পরে ভোট অথবা মিডিয়া ক্যু অথবা মিডিয়া ভোট করতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ