ভারতের সাথে বাংলাদেশকে দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার

ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুধু দুই দেশের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

সোমবার রাজধানীর গুলশানে অবস্থিত রাশিয়ান দূতাবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা যত দ্রুত সম্ভব কমানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন বলেন, ভারতের সাথে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমানো প্রয়োজন। এটাই ভালো হবে।

খোজিন বলেন, “আমার অবস্থান পরিষ্কার- যে কোন ধরনের উত্তেজনা দ্রুত কমাতে হবে।”

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ