রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জিতল দল

প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলতে নেমে তৃতীয় ম্যাচে এসেই নিজের জাত চেনালেন সাকিব আল হাসান। এমআই এমিরেটসের হয়ে প্রথম দুই ম্যাচ ভালো করতে পারেননি। কিন্তু রোববার রাতে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে ডেজার্ট ভাইপার্সকে ৪ উইকেটে হারিয়েছে এমআই এমিরেটস।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪ ওভার বল করে ১৪ রানের বিনিময়ে নিয়েছেন ২ উইকেট। তাঁর আঁটশাট বোলিংয়ের জন্য ভাইপার্সরা ২০ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায়।

জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি এমআই এমিরেটসের। ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুকতে থাকে দলটি। এরপর সাকিব আর কাইরন পোলার্ড মিলে দলকে জয়ের কাছে নিয়ে যান। শেষ পর্যন্ত কাইরন পোলার্ড আউট হয়ে গেলে সাকিব আল হাসান দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৭ রানে অপরাজিত থাকেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ হন সাকিব আল হাসান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ