
বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ের দায়িত্ব পালনরত চার কর্মকর্তাকে অবিলম্বে কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার জন্য নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১৭ মার্চ বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংগুলোর চারজন কর্মকর্তাকে তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে পরবর্তী পদায়নের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে স্বদেশে প্রত্যাবর্তনের জন্য নির্দেশ দেওয়া হয়।
চার কর্মকর্তা হলেন, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কর্মরত বাংলাদেশ হাইকমিশনের ১ম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কন্স্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান ও জাপানে বাংলাদেশের দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।


