বিতর্ক উসকে দিলেন ট্রাম্প, ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন।

রোববার ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি মিমে নিজেকে ২০২৬ সালের জানুয়ারি থেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেখিয়ে পোস্ট করেছেন। এতে তাঁর ৪৫তম ও ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নামসহ ‘ভেনেজুয়েলার অ্যাক্টিং প্রেসিডেন্ট’ উপাধিও দেওয়া হয়েছে।

পোস্টটি এরই মধ্যে ভাইরাল হয়ে ওঠেছে, যদিও বর্তমানে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ডেলসি রদ্রিগেজ, যিনি নিকোলাস মাদুরোর আটক হওয়ার পর ওই পদ গ্রহণ করেন।

ট্রাম্পের এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক এবং রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে, বিশেষত ল্যাতিন আমেরিকার রাজনৈতিক পরিমণ্ডলে বিষয়টি ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি একটি প্রমাণিত বাস্তব পদ ঘোষণা না হয়ে একটি রাজনৈতিক মিম বা মনোযোগ আকর্ষণের কৌশল, তবে এটি আন্তর্জাতিক সম্পর্ক এবং ভেনেজুয়েলার ভবিষ্যত রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ