দ: কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক সুর ২৩ বছরের কারাদন্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক সুকে ২৩ বছরের কারাদন্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাঁকে এই সাজা দেওয়া হয়।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে হান ডাক সু প্রধানমন্ত্রী থাকাকালীন সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে চরম অবহেলা করেছেন। এছাড়া সামরিক আইন জারির আগে মন্ত্রিসভার বৈঠক ডেকে তিনি সেই ষড়যন্ত্রকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন।

এই রায়কে দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে। যেখানে ক্ষমতার অপব্যবহার ও সাংবিধানিক শৃঙ্খলা লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে বিচার বিভাগ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ