
ফরিদপুরের ভাঙায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। নিহত ২ জন বাসের চালক ও হেলপার আর আহতরা সবাই বাসের যাত্রী।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন বলেন, মুখোমুখি সংঘর্ষের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহত দুজনই ট্রাকে ছিলেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


