যারা ভয় দেখায় তারা স্বার্থান্বেষী: ডা. শফিক

যারা ধর্ম বা রাজনীতির নামে সাধারণ মানুষকে ভয় দেখায় তারা আসলে স্বার্থান্বেষী মতলববাজ বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দল আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন ডা. শফিক।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, একটি বিশেষ মহল অপপ্রচার চালাচ্ছে জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেবে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে এবং একটি ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

জনসভায় তিনি ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, তারা কোন একক দলের নয় বরং ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ