বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান

ক্ষমতায় গেলে সমগ্র উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে, সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে একসাথে বসবাস করতে চাই আমরা।

বক্তব্যে নারী শিক্ষার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষের সরকার নারীদের স্বাবলম্বী করার ওপর গুরুত্ব দিতে চায়। এর জন্যই দেশের প্রত্যেক মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায় বিএনপি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ