পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা ফিরলেন আফিফ

ঘরের মাঠে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলবে পাকিস্তানের বিপক্ষে। আসন্ন এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ দেড় বছর পর ওয়ানডে দলে ফিরেছেন ব্যাটার আফিফ হোসেন।

বৃহস্পতিবার ঘোষিত দল থেকে বাদ পড়েছেন সর্বশেষ সিরিজ খেলা নুরুল হাসান সোহান, জাকের আলী ও শামীম পাটোয়ারী।

১১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। ১৩ ও ১৫ মার্চ বাকি দুই ওয়ানডে। সব ম্যাচই শুরু হবে দুপুর ২.১৫ মিনিট থেকে।

বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ