এপস্টেইনের সাথে সম্পর্কের অভিযোগ নাকচ মেলানিয়ার

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দন্ডিত যৌন অপরাধী ও অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইনের সাথে কোন ধরনের সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, তাকে এপস্টেইনের সাথে যুক্ত করে যেসব দাবি বা বক্তব্য দেওয়া হচ্ছে তা পুরোটাই গুজব, এর কোন ভিত্তি নেই। এখনই এগুলো বন্ধ হওয়া উচিৎ বলে মনে করেন তিনি।

মেলানিয়া এপস্টেইনের ভুক্তভোগীদের জন্য জনশুনানির আয়োজন করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে আহ্বান জানান তাঁর বক্তব্যে। এভাবেই প্রকৃত সত্য সামনে আসতে পারে এবং এপস্টেইন ইস্যুতে চলমান বিতর্কের স্বচ্ছ সমাধান সম্ভব বলে মনে করেন তিনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ