কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন

উপমহাদেশের সংগীত জগতের এক উজ্জল নক্ষত্র কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন। রোববার দুপুরে ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাঁর ছেলে আনন্দ ভোসলে।

ভারতের মহারাষ্ট্রের সাংলিতে সংগীত অনুরাগী মঙ্গেশ পরিবারে ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহন করেন আশা ভোঁসলে। তিনি শাস্ত্রীয় সংগীতশিল্পী দীনানাথ মঙ্গেশকরের কন্যা এবং কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের ছোট বোন।

৯৪০-এর দশক থেকে তাঁর প্লেব্যাক সংগীত জীবন শুরু হয়। তিনি হিন্দি ছাড়াও ২০টিরও বেশি ভারতীয় ও বিদেশী ভাষায় গান গেয়েছেন। ২০১১ সালে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’ তাঁকে সংগীত ইতিহাসের সবচেয়ে বেশি গান রেকর্ড করা শিল্পী হিসেবে স্বীকৃতি দেয়। ২০০০ সালে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হন আশা ভোঁসলে। ২০০১ সালে তিনি ‘ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার’ পান।

দত্ত দবজেকরের সুরে আশা ভোঁসলে গাওয়া প্রথম গান হল মারাঠি ভাষার মাঝা বল (১৯৪৩) চলচ্চিত্রে “চল চল নব বল” গানটি। তাঁর হিন্দি চলচ্চিত্রের গানে অভিষেক হয় হংসরাজ বেহলের চুনারিয়া (১৯৪৮)-এ “সাবন আয়া” গানে কণ্ঠ প্রদানের মাধ্যমে।তাঁর প্রথম একক হিন্দি চলচ্চিত্রের গান ছিল রাত কী রানী (১৯৪৯) চলচ্চিত্রের জন্য।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ