ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র-ইরান। কিন্তু কোন ধরনের সমঝোতায় পৌঁছতে পারেনি দুই দেশ বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

পাকিস্তানের মধ্যস্থতায় সরাসরি আলোচনার দ্বিতীয় দিনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। টানা ২১ ঘন্টা আলোচনার পরও শান্তি আলোচনা সমঝোতা ছাড়াই শেষ হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভ্যান্স।

জেডি ভ্যান্স জানান, ‘আমরা এখানে অত্যন্ত বাস্তসম্মত ও গঠনমূলক আলোচনা করেছি যা ইতিবাচক। কিন্তু খারাপ খবর হলো আমরা কোন চুক্তিতে পৌঁছাতে পারিনি।’

অন্যদিকে এই আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। দেশটির ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান হরমুজ প্রণালি, শান্তিপূর্ণ পারমানবিক কর্মসূচী এবং যুক্তরাষ্ট্রের আরও বেশ কয়েকটি উচ্চাকাঙ্খী শর্ত মেনে নেয়নি।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ